বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ : সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আহত

নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকেই নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন তিনি।

জানা যায়, বেলা সাড়ে ১০টার দিকে তার ওপর একপক্ষের সমর্থকরা এলোপাতাড়ি হামলা চালান। এসময় তার মাথায় আঘাতের ফলে ফেটে যায়। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, সংবাদ সংগ্রহের জন্য হাসপাতাল কম্পাউন্ডে অবস্থান করছিলেন আইয়ুব খানসহ সব সংবাদকর্মীরা। এসময় আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইউয়ুমকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেন তার সমর্থকরা। একপর্যায়ে তাকে বিভিন্ন লাঠিসোঁটা দিয়ে উপুর্যপরি আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। পরে অন্যান্য সংবাদিক ও উপস্থিত লোকজনের সহায়তায় হাসপাতালের ভেতরে আশ্রয় নেন তিনি। সদর হাসপাতালের আরএমও ফরিদা গুলশানারা কবির জানান, ঘটনার পরে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। তার মাথার ডান পাশে চারটি সেলাই দেওয়া হয়েছে। মাথায় ইনজুরির কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে। (মাহমুদুল হাসান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *