বাংলাদেশকে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার বাড়ানোর পরামর্শ যুক্তরাষ্ট্রের সচিবের

কপ-২৯ থেকে ফিরে, মাহবুবুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, টিডি নিউজ ২৪

পরিবেশ রক্ষায় বাংলাদেশকে দ্রুত বৈদ্যুতিক গাড়ি ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সড়ক বিভাগের সচিব জ্যাসন হিল। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ অনুকরণ করতে পারে বলেও মতামত দেন তিনি।

কপ ২৯ এর দ্বিতীয় পর্বে ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্যাভিলিয়নে এক বিশেষ সাক্ষাতকারে টিডি নিউজ ২৪কে জ্যাসন হিল বলেন, টু হুইলার থেকে শুরু করে দূর পাল্লার পরিবহন বাসকেও বৈদ্যুতিক চালিত ব্যবস্থায় রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ দূষণ থেকে অনেকটাই মুক্তি পেতে পারে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার পরিবেশ রক্ষায় দ্রুত সময়ের মধ্যে রাস্তায় ইলেকট্রনিক যানবাহনের ব্যবহার বাড়িয়েছে, কপ সম্মেলনে আমরা সে বিষয়ে অন্যান্য দেশগুলোকে ধারণা দিচ্ছি। দক্ষিণ-পুর্ব এশিয়ার দেশগুলো তা অনুকরণ করতে পারে।

সম্প্রতি ভারত সরকার রাস্তায় ইলেক্ট্রিক বাস নামানোর যে উদ্যোগ নিয়েছে, তাকে উদাহরণ দিয়ে জ্যাসন হিল বলেন, বাংলাদেশ চাইলে রাষ্ট্রীয়ভাবে সে উদ্যোগ নিতে পারে। রাষ্ট্রকে নিজস্ব বিনিয়োগ করতে হবে।

এসময় জ্যাসন হিল বাংলাদেশে অন্তরবর্তী সরকারের দায়িত্ব পাওয়ায় ড. মোহাম্মদ ইউনূসের প্রসংশা করেন। একজন নোবেলজয়ী হিসেবে বিশ্বজুড়ে ড. ইউনূসের খ্যাতি আছে বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *