যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের জীবন্ত উদাহরণ

যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের জীবন্ত উদাহরণ বলে মন্তব্য করেছেন ঢাকায় দেশটির দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন। মার্কিন নির্বাচন উপলক্ষে বুধবার দূতাবাসের আয়োজনে ঢাকার আমেরিকান সেন্টারে নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ মন্তব্য করেন।

বিশেষ এ আয়োজনে বাংলাদেশের তরুণ সমাজ এবং অংশগ্রহণকারীরা সরাসরি যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগ পান। এতে অংশ নেন তরুণ নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।অনুষ্ঠানে বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্যে ছিল প্রতীকী নির্বাচন, যেখানে অংশগ্রহণকারীরা তাদের প্রিয় আমেরিকান মিষ্টান্নের পক্ষে ভোট দেন। এছাড়া দুটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সরাসরি আপডেটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণ করেন, যা তাদের এ নির্বাচনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দেয়।

অনুষ্ঠানে মেগান বোলডিন বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের জীবন্ত উদাহরণ। বাংলাদেশের তরুণদের এ অভিজ্ঞতায় সম্পৃক্ত করে আমরা গণতন্ত্রের গুরুত্ব এবং নাগরিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও ভালো বোঝার সুযোগ করে দিতে চাই। আমরা আশা করি, এ আয়োজন ভবিষ্যতের নেতাদের অনুপ্রাণিত করবে। যেন তারা তাদের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের কণ্ঠস্বরের মূল্যায়ন করে।(মাহমুদুল হাসান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *