দিনাজপুরে বাস উল্টে নিহত ১, আহত ১৫

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী পৌরসভার বিমলপুর নামক স্থানে আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, ঢাকা থেকে ফুলবাড়ী হয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল ‘নওশীন এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস। পথে ভিমলপুর নামক স্থানে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে একজন কিশোর নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়। পুলিশ খবর পেয়ে আহত ও নিহতের মরদেহ উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। (মাহফুজুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *