লেবাননে ঢুকে হামলা চালানোর ইঙ্গিত দিল ইসরায়েল

লেবাননে ঢুকে অভিযান চালাতে পারে ইসরায়েল। বুধবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলের উত্তর সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দেখা করে এমন ইঙ্গিত দিয়েছেন ইসরায়েল সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি।সেখানে তিনি বলেছেন, ‘চলতি সপ্তাহে ইসরায়েল লেবাননজুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে। হিজবুল্লাহকে প্রতিরোধ করতে আরও মিসাইল হামলা চালানো হবে। তবে পাশাপাশি এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল লেবাননে ঢোকার রাস্তাও তৈরি করে রাখছে।’

সেনাপ্রধানের বক্তব্য, যেকোনো সময় ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে প্রবেশ করতে পারে। হিজবুল্লাহকে মোকাবেলা করাই তাদের এক এবং একমাত্র লক্ষ্য। হালেভির বক্তব্য, বুধবার ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ।

এর মধ্যে একটি মিসাইল তেল আবিব লক্ষ্য করে ছোড়া হয়। জবাবে গোটা লেবাননজুড়ে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলও। তবে হিজবুল্লাহকে শেষ করতে এরপর লেবাননে ঢোকা প্রয়োজন। ইসরায়েলের সেনাবাহিনী তার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান।

সোমবার থেকে লেবাননে লাগাতার আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। যার জেরে এখন পর্যন্ত অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন অন্তত ১০ হাজার মানুষ।

বস্তুত, গত বছরের ৭ অক্টোবর ইসারায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই হামাসের সমর্থনে ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। তারই জেরে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েল। (মাহফুজুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *