কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর গুলশান থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ নির্দেশ দেন। মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় এই হত্যা মামলাটি দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।

শুনানি শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
(ডেস্ক রিপোর্ট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *