রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট।

আজ বৃহস্পতিবার বিকেলে সংসদে ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি।

এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্লোগান দেন, ‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’। স্লোগানের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ছেড়ে চলে যান।

জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে আগে থেকেই আপত্তি তুলে আসছিল। (ডেস্ক রিপোর্ট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *