শিনজো আবে’র খুনির যাবজ্জীবন কারাদণ্ড

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র খুনি টেটসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ২০২২ সালের ৮ই জুলাই নাগা শহরে এক রাজনৈতিক সমাবেশে আবে’কে গুলি করে সে। এরপর তিনি মারা যান। তার প্রায় তিন বছরের পর এই রায় ঘোষণা করা হলো। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইয়ামাগামি নিজেই গত বছর মামলার শুরুতেই অপরাধ স্বীকার করে। তবে এই হত্যার জন্য কী ধরনের শাস্তি পাবে তা নিয়ে জাপানে জনমত বিভক্ত ছিল। অনেকেই ৪৫ বছর বয়সী ইয়ামাগামিকে নির্মম খুনি হিসেবে দেখলেও, কিছু মানুষ তার দুর্বিষহ শৈশব ও পারিবারিক পরিস্থিতি নিয়ে সহানুভূতিশীল। প্রসিকিউটররা বলেছে, ইয়ামাগামির এই গুরুতর কর্মকাণ্ডের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের উপযুক্ত। জাপানে বন্দুক ব্যবহারের অপরাধ প্রায় নেই, তাই আবে হত্যার ঘটনায় দেশ চরমভাবে চাঞ্চল্যপূর্ণ হয়ে ওঠে। অপরাধকে লাঘব করার জন্য ইয়ামাগামির আইনজীবীরা দাবি করেন, তিনি ‘ধর্মীয় শোষণের শিকার’ ছিলেন। তার মা ইউনিফিকেশন চার্চের প্রতি অত্যধিক উৎসর্গীকরণে পরিবারের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। বুধবার রায় দেয়ার সময় নারা জেলা আদালতের বাইরে প্রায় ৭০০ মানুষ জড়ো হন। (ইন্টারন্যাশনাল ডেস্ক)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *