চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চার ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ১০টা ২৫ মিনিটের দিকে বাকলিয়া থানার রাজাখালী খালের বেড়িবাঁধ এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। রাত ১১টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করে। রাত ১১টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরে বিস্তারিত জানানো হবে। (ইন্টারন্যাশনাল ডেস্ক)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *