৯২ হাজার ছাড়াল পোস্টাল ব্যালটে প্রবাসীদের নিবন্ধন

এবারই প্রথমবারের মতো আইটি–সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক। ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত নাগরিকদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগে এখন পর্যন্ত ৯২ হাজার ৩৮৫ জন প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৫৪৪ জন এবং নারী ভোটার ১৪ হাজার ৮৪১ জন।

রবিবার (৩০ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ([https://portal.ocv.gov.bd/report/by-country](https://portal.ocv.gov.bd/report/by-country)) প্রকাশিত তথ্যে এ তথ্য পাওয়া গেছে।

এবারই প্রথমবারের মতো আইটি–সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থায় প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক। ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে এই নিবন্ধন কার্যক্রম চলছে। শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এসব দেশ মিলিয়ে মোট নিবন্ধন করেছেন ৮৬ হাজার ১৩২ জন প্রবাসী।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। (ডেস্ক রিপোর্ট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *