রাঙামাটিতে যুবলীগ নেতা গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাইয়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতা তানভীর আহমেদ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাত ১২টায় চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তানভীর কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাই কিসলু।

তিনি জানান, দেশে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। (অনলাইন ডেস্ক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *