নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নতুন বার্তা

পরিকল্পনা অনুযায়ী, অ্যাপটিতে ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ সুবিধাসহ প্রয়োজনীয় সব তথ্য থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটার সেবা ও তথ্যপ্রাপ্তি সহজ করতে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, অ্যাপটি যেন সাধারণ ভোটারদের জন্য ব্যবহারবান্ধব হয়, তা নিশ্চিত করতে হবে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি গণমাধ্যমকে জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন ভোটের জন্য ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা উপস্থাপন করেন।

পরিকল্পনা অনুযায়ী, অ্যাপটিতে ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ সুবিধাসহ প্রয়োজনীয় সব তথ্য থাকবে।

প্রধান উপদেষ্টা উপস্থাপনা শোনার পর অ্যাপটি দ্রুত উদ্বোধনের নির্দেশ দেন, যাতে ভোটাররা সময়মতো প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। (মাহফুজুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *