ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেল আরো ৭৮ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সর্বশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সোমবার দক্ষিণ গাজার রাফায় একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে আসা কমপক্ষে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর মধ্য দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রের আশপাশে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৮৩৮ জনে পৌঁছেছে।

এদিকে সোমবার দক্ষিণ গাজার খান ইউনুস শহরে বাস্তুচ্যুতদের এক শিবিরে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। একই দিনে গাজার বুরেইজ শরণার্থী শিবিরে এক বাণিজ্যিক ভবনে হামলায় প্রাণ হারিয়েছেন ৪ জন।(মিসবাহ উদ্দিন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *