সুইডেন ও ডেনমার্কে ইসরায়েলি দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পেছনে কাজ করেছে ইরান। সুইডিশ পুলিশ ও আরেক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। গত সোমবার স্টকহোমে ইসরায়েলি দূতাবাসে গুলি চালানো হয়। এ ছাড়া বুধবার কোপেনহেগেনের কেন্দ্রে ইসরায়েলি দূতাবাসের কাছে দুইটি বিস্ফোরণ ঘটে। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইতোমধ্যে হামলায় সম্পৃক্ততা থাকার অভিযোগে ১৬ ও ১৯ বছর বছর বয়সী দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত কিছু জানায়নি।
সুইডিশ পুলিশের একটি সূত্র ইরান ইন্টারন্যাশকে শুক্রবার বলেছে, প্রাথমিক তদন্তে এই হামলায় ইরানের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।
আরেকটি সূত্র জানিয়েছে, দুই দেশে দূতাবাসে হামলার জন্য স্থানীয় অপরাধীদের ব্যবহার করেছে ইরান। সূত্র জানিয়েছে, পর্যটক, ইহুদি এবং ইসরায়েলি কেন্দ্রকে লক্ষ্য করে এসব ইরানি হামলার প্রচেষ্টা।
সুইডেনের নিরাপত্তা পরিষেবা প্রকাশ্যে এসব হামলার ইরানের জড়িত থাকার সম্ভাবনের কথা জানিয়েছে। (মাহফুজুল ইসলাম)
