ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ডিবি হেফাজতে

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিশিষ্ট নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে হেফাজতে নেওয়ার কথা জান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

ডিবির কর্মকর্তা বলেন, একটি অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে নির্ধারিত থানায় হস্তান্তর করা হবে।

জানা গেছে, আজ বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে হেফাজতে নেয় ডিবি।(মোঃ মিছবাহ উদ্দিন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *