‘সিনওয়ার মৃত্যুকে ভয় করেননি বরং শাহাদাতের সন্ধান করেছেন’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সারা মধ্যপ্রাচ্যজুড়ে প্রতিরোধ যোদ্ধাদের অনুপ্রেরণার উৎস হিসেবে ইসরাইলি হামলায় শহিদ হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে শ্রদ্ধা জানিয়েছেন।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সারা মধ্যপ্রাচ্যজুড়ে প্রতিরোধ যোদ্ধাদের অনুপ্রেরণার উৎস হিসেবে ইসরাইলি হামলায় শহিদ হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে শ্রদ্ধা জানিয়েছেন।তিনি উল্লেখ করেন, আমরা এবং বিশ্বের অন্যান্য মুসলমান তার আত্মত্যাগ ও সংগ্রামের প্রতি স্যালুট জানাই, যা ফিলিস্তিনের জনগণের মুক্তির জন্য তিনি করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শহিদরা চিরকাল বেঁচে থাকেন এবং ইসরাইলি দখল থেকে ফিলিস্তিনের মুক্তির উদ্দেশ্য আরও বেশি জীবন্ত।

এর আগে শুক্রবার একটি টেলিভিশন ভাষণে গাজায় হামাস নেতা খলিল হায়্যা সিনওয়ারের শাহাদাতের খবর নিশ্চিত করেন।(মাহবুবুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *