যুবকের পেটে মিলল ২২০০ পিস ইয়াবা

যশোরে এক যুবকের পেটের ভেতর থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক এবং যশোর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

আটক ওই যুবকের নাম মাসুদ রানা (২০)। তিনি শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক্সরে করলে তার পেটের ভেতর ইয়াবাগুলোর উপস্থিতি টের পাওয়া যায়। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবাগুলো বের করা হয়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স জানান, তারা জানতে পারেন এক যুবক ইয়াবাসহ যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মাসুদ রানাকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। তিনি এসব ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন।

র‍্যাব অধিনায়ক আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাকে র‍্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। (অনলাইন ডেস্ক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *