যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়ে তার অবস্থা পর্যালোচনা ও চিকিৎসা পরিকল্পনা নিয়ে স্থানীয় চিকিৎসকদের সাথে সমন্বয় শুরু করেছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাজ্যের এ বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় সুপারিশ দেয়ার জন্য বাংলাদেশে এসেছে। স্থানীয় চিকিৎসক দলের সাথে সমন্বয়ের মাধ্যমে তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, বিদেশী বিশেষজ্ঞদের আগমন খালেদা জিয়ার চিকিৎসায় নতুন অগ্রগতি সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। (অনলাইন ডেস্ক)
