শহীদ মিনারে চলছে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শুরু হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই মহাসমাবেশ শুরু হয়।

তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ; প্রধান শিক্ষকের শূন্য পদে ১০০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ এবং ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নিত স্কেলকে উচ্চতর গ্রেড হিসাবে বিবেচনা করা যাবে না।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, মহাসমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জামায়েতে ইসলামীর আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেলারেল এবি এম ফজলুল করিম (সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়), নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয় আব্দুল হান্নান মাসউদ উপস্থিত থাকবেন।

শামছুদ্দীন মাসুদ জানান, আজকের মহাসমাবেশের মাধ্যমে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। (মাহবুবুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *