সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি মাসের ১৫ ও ১৬ তারিখে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে ভারতের যোগদান নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে গতকাল শুক্রবার বিবৃতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জয়শঙ্করের পাকিস্তান সফরের খবর নিশ্চিত করে।ভারত এবং পাকিস্তান ছাড়াও চীন, রাশিয়া, তাজাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তানসহ বেশ কয়েকটি দেশ এ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য। এসসিও দেশগুলো ঘুরিয়ে ফিরিয়ে শীর্ষ বৈঠকের আয়োজন করে থাকে। এ বছর ১৫ ও ১৬ অক্টোবর ইসলামাবাদে এ সম্মেলন হবে। প্রথা অনুসারে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সব সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদেরই আমন্ত্রণ জানান। গত আগস্টে আমন্ত্রণপত্র আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও। কিন্তু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে, নরেন্দ্র মোদি কি এ সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাবেন? নরেন্দ্র মোদি যে যাবেন না, তা একপ্রকার নিশ্চিত ছিল বিশ্লেষকদের কাছে।(মাহফুজুল ইসলাম)
এসসিও সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন জয়শঙ্কর
